আমাদের চ্যানেলে ঘুরে আসবেন SUBSCRIBE

আদুরি পাখি ওয়েবসাইটে আপনাকে স্বাগতম™

সম্মানিত ভিজিটর আসসালামুয়ালাইকুম : আমাদের এই ওয়েবসাইটে ভালোবাসার গল্প, কবিতা, মনের অব্যক্ত কথা সহ শিক্ষনীয় গল্প ইসলামিক গল্প সহ PDF বই পাবেন ইত্যাদি ।

  সর্বশেষ আপডেট দেখুন →

একটু হলেও জানতে দিয়েন।

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

কখনো বলিনি আপনি আমায় ভালবাসেন—
বলেছিলাম, আপনার যখন মন খারাপ হয়,

আপনার তখন কেন মন খারাপ হয়?
অশ্রুসিক্ত চোখে, আমায় সেটা জানতে দিয়েন।

বলেছিলাম, আপনার কিসে ভালো লাগে,
কিসে লাগে বিষন্নতা, চোখে কখন জল আসে,
কখন কাজল মাখেন চোখে?
গল্পের ছলে আমায় এসব, একটু হলেও জানতে দিয়েন।

কখনো বলিনি আপনি আমায় সময় দিয়েন—
বলেছিলাম, আপনার অবসর সময়টুকু
কিভাবে কেটে যায়, কার জন্য তুলে রাখেন অভিমান?
সেইসব মনখারাপের ছলে আমার কাছেই জমিয়ে রাখেন।

বলেছিলাম, পৃথিবীতে যখন ঘোর আঁধার নামে,
রাত যখন হয় একা, তখন আপনার সঙ্গী থাকে কে,
কাকে রাখেন পাশে?—
কার সাথে গল্প বলে মুক্তা ঝরান ঠোঁটের কোণে?
ময়না টিয়ায় মত অর্নগল, আমার সাথেই বলতে পারেন।

কখনো বলিনি আমি আপনার বসন্ত হবো—
বলেছিলাম, বসন্তের শিমুল যেভাবে উড়ে উড়ে
আকাশে থাকে, জলে ভাসে, বেওয়ারিশ পালের মত
ঘুরতে থাকে বিরন বিলে। তখন না হয়
এলোমেলো পুস্তকের মত, গুছিয়ে রাখতে আমায় দিয়েন।

বলেছিলাম, গোলাপের কাঁটা বিঁধে যদি ক্ষত হয় হৃদয়,
বিশ্বাসে ধরে ছিঁড়, তবে—
সেখানে প্রবেশের অনুমতি দিয়েন, বিশ্বাসে রিপু করতে দিয়েন।
ব্যথা সারিয়ে উড়তে দিবো মুক্ত বিহঙ্গের মত-
আপনি উড়ে চলে যাবেন। অন্তত, আমায় তা দেখতে দিয়েন।

📷collected. 

আপনাকে অনেক ধন্যবাদ একটু হলেও জানতে দিয়েন। এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।

About the Author

ভালোবাসার সকল ধরনের কবিতা পাবেন এখানেই। মনের মাধুরি মিশিয়ে লেখা ছন্দ কথামালায় সাজানো এই ওয়েবসাইটের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
A+
A-
দুঃখিত লেখা কপি করার অনুমতি নাই😔, শুধুমাত্র শেয়ার করতে পারবেন 🥰 ধন্যবাদান্তে- আদুরি পাখি