রিমঝিম বৃষ্টিতে মিশে আছে
জীবনে সব থেকে বেশি সুখকর স্মৃতি,
পাশাপাশি দুজন জড়িয়ে বসে
সেই সুখের কভু হয়না যেনো ইতি।
জীবনের প্রথম পেয়েছি সুখ
পেয়েছি সেই মিষ্টি অনুভূতির পরিচয়,
সারাজীবন ভর সেই সুখেতে
এই মনের মাঝে যেনো সুখের জোয়ার হয়।
হৃদস্পন্দনে মিশে আছে সেই
প্রথমবারে কাছে আসার ভালোবাসা,
সেইদিন কে মনে পরলেই
মনে হয় এই বুঝি বেচে থাকার আশা।
কতোটা সুখ, কতোটা ভালো লাগা
একজীবনে প্রকাশ করার নয়,
এই জীবনে তোকে পেয়ে
বুঝেছি আমি ভালোবাসা কতো মধুর হয়।
বৃষ্টির দিনের মধুর মুহূর্ত টা
উজ্জল হয়ে থাকবে আমার বুকের মাঝে,
যেখানে লিখা থাকবে একটি কথা
আমার একটা প্রিয় মানুষ আছে।
বুকের ভিতর ভালোবাসা, আদর
সবটা শুধু সেই প্রিয় মানুষের নামে লিখা,
সারাজীবনের জন্য সেই মানুষটার ছবি
আমার বুকের ভিতর হয়ে গেছে আকা।
বৃষ্টির বাহানায় প্রিয় মানুষটাকে
জড়িয়ে চিপকে বসে থাকা,
ভালোবাসার মধুর সময়
কখনো যায়না ভুলে থাকা।
এমন মধুর মুহুর্ত টা আবারো আসুক
প্রভুর কাছে সব সময়ের কামনা,
পূর্ন হোক আমাদের মনের যতো
চাওয়া,পাওয়া, ইচ্ছে, যতো বাসনা।
আপনাকে অনেক ধন্যবাদ জীবনে সব থেকে বেশি সুখকর স্মৃতি, এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।
