
তোমার আমার অনেক কিছুই ছিলো
আজ আমার আছে শুধু দীর্ঘশ্বাস,
তোমার এখন অন্য ঠিকানায় বসবাস।
ভোর বেলায় ঘুম ভেঙেই কে কাকে আগে মেসেজ দিলো
সকালের নাস্তায় কি খাওয়া হলো,
ছিলো তোমার আমার কতশত সুপ্রভাত।
সারাদিন দুজনার ব্যস্ততার ফাঁকে
কি করছো,
এখন কোথায় আছো,
সময়মত খেয়ে নিও বলার অভ্যেসটাও ছিলো দুজনার।
আমার যখন ব্যস্ত দুপুর,
ঘামে ভেজা শার্ট ক্লান্ত শরীর,
মুঠোফোনের পর্দায় ছিলো তোমার মন খারাপের আকাশ।
এবার চাকরিটা পাল্টে নিও বলে
তোমার মুখ ভার করে রাখার অভ্যেসটাও ছিলো স্বরণীয়।
আমাদের হয়তো ছুটির দিন ব্যতীত
আনন্দের কোনো বিকেল ছিলো না,
তবে কাজ শেষে বাড়ি ফিরে
ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে কথা বলা,
রাতের খাবারের জন্য মায়ের বকুনি
আর নির্ঘুম থেকে কথা বলা অসংখ্য রাত ছিলো।
একদিন তোমার আমার যা কিছু ছিলো
আজ তা শুধুই আমার একার।
শুধুই আমার একার।।
লেখা : শাহরিয়ার শরীফ
আপনাকে অনেক ধন্যবাদ ব্যার্থ প্রেমের গল্প | আছে শুধু দীর্ঘশ্বাস | আবেগী কষ্টের কথা আবেগী কথা | এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।