
এই যে তুমি আগের মতো হাসো না, ভালোবাসো না, চুপচাপ একা থাকো। আমার বুঝি আফসোস হয় না?
এই যে আগের মতো রাত জেগে কথা বলা, হুটহাট অভিমান হলে গাল দুটো লাল হওয়া, জড়িয়ে ধরার বায়নায় দিনরাত অপেক্ষা, কই? এখন তো দেখি না।
এমন ঝিরিঝিরি বৃষ্টির দিনে, আগের মতো ভিজো না। উতলা হয়ে কাছে ডাকো না।
আমার বুঝি কষ্ট হয় না? দুঃখ হয় না?
এটা যে ভালোবাসা নয়। ভালোবাসলে কী কেউ একা ভোগে? একা পুড়ে বিরহ অনলে? দুঃখ-কষ্টে, রোগে-শোকে এভাবে ফুরিয়ে যেতে চায়?
এই যে তুমি আগের মতো হাসো না, কাছে আসো না, দূরে থাকো। এতে কী দুঃখ কমে? অসুখ সারে? ভালোবাসা কাছাকাছি না থাকলে, শ্বাসকষ্ট হয়, অসুখ হয়, জ্বর আসে!
এভাবে ভালোবাসা অবজ্ঞা করতে নেই পাখি।
জড়িয়ে ধরো, মুক্ত নিঃশ্বাস নাও এবং দুঃখকে ভাগ করো। এভাবে একা একা নিজে নিজে দুঃখ বয়ে বেড়ানো যে যন্ত্রণার–ভীষণ কষ্টের!
ভালো না বাসো, বিরহের ভাগ দাও, রোগ-শোকে পাশে রাখো। এভাবে আমায় দূরে ঠেলে দিয়ে তুমি কী আদৌ ভালো থাকতে পারো? হয়তো পারো, তবে আমি যে পারি না। তোমার মুখে হাসি না দেখলেই, আমার পৃথিবী জুড়ে নেমে আসে শোকের আভাস! ___লেখায়:- মোঃ ফাহাদ মিয়া
আপনাকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা অবজ্ঞা করতে নেই পাখি | Aduri Pakhi | আদুরি পাখি | কষ্টের কথা এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।