
যদি সন্ধ্যা নামার আগে ফিরে আসো তুমি
আমি সেই অপেক্ষাতে রই,
কত মানুষ আসে যায় চোখের সীমানা ছাড়ায়
তবু তোমার দেখা পেলাম কই!
ঐ সূর্যটাও ডুবে যায় নিয়ে আশা অতলে
চারিদিকে খুঁজেও তোমার দেখা নাই,
বুক ভারী মাথা নিচু করে বাড়ি ফিরে আসি
এভাবেই তোমার অপেক্ষায় সন্ধ্যা নামাই।
প্রতিটি সন্ধ্যা আমার কাছে বিষাদ লাগে
যখনই আশা ডুবে যায় অতলে,
কেনো এভাবে হারালে বুঝিনি আমি
কেনোই বা ফিরে আসবে বলে হারালে?
আমার দিন হারিয়ে রাত ফুরায়
তোমার মায়া মুখটা দেখার তৃষ্ণায়
তোমার ফিরে আসার পথটা কেবল ঝাপসা হয়ে আসে
চাতক দুচোখের কান্নায়।
এখনো প্রতিদিন সন্ধ্যা নামার আগে
দুচোখে তোমার নামে সন্ধ্যা নামে,
এখনো প্রতিরাতে দু চোখ জলে ভাসে
বুকে জমে থাকা অজস্র অভিমানে।
ⓒ. শাহরিয়ার শরীফ
আপনাকে অনেক ধন্যবাদ ভালোবাসার কবিতা | এখনো প্রতিদিন সন্ধ্যা নামার আগে | ভালোবাসার কবিতা | Aduri Pakhi - আদুরি পাখি এই পোস্ট টি পড়ার জন্য। আপনাদের পছন্দের সব কিছু পেতে আমাদের সাথেই থাকবেন।